ইউটিউবে আল জাজিরা থেকে সময় টিভির সাবস্ক্রাইবার বেশি কেন? সময় টিভি কি আল জাজিরার থেকেও বেশি জনপ্রিয়?
বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা আর আমরা পথেঘাটে যা পাই সেখানেই সাবস্ক্রাইব করি সেখানে একটা দেশি নিউজ চ্যানেলের সাবস্ক্রাইবার এমন হওয়া স্বাভাবিক। একটা দেশি টিকটকারের ফলোয়ার আরও বেশি যদি চেক করেন!
আর আল জাজিরার একাধিক চ্যানেল আছে ভাষা ও দেশ অনুযায়ী। তাছাড়া বাইরের দেশের লোকজন খবরের জন্য প্রধানত টিভির উপর নির্ভরশীল। ওরা আমাদের মতো কিছু হলেই ইউটিউবের নিউজ শেয়ার করেনা (যতজন বিদেশি বন্ধুকে দেখেছি)। সব বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবারের অর্ধেকই মনে হয় ভারতীয় উপমহাদেশের লোকজন। তাই ইউটিউবের সাবস্ক্রাইবার কম মানেই কম জনপ্রিয় এমন না। বিশ্বের সেরা ১০ নিউজ চ্যানেলের লিস্ট করলে দেখবেন এটা মাঝামাঝি অবস্থানে আছে, যেখানে সময় টিভিকে সেরা কয়েকশ এর মাঝে পাবেন কিনা সন্দেহ।
বাংলাদেশি চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি হওয়ার আরও একটা বড়ো কারণ টেলিভিশন থেকে আয় কমে যাওয়া। বিজ্ঞাপন থেকে ও অন্যান্য আয়ের উৎস থেকে পাওয়া অর্থ একটি চ্যানেল চালাবার জন্য ও কর্মীদের বেতন দিতে গিয়ে বাংলাদেশে অনেক কঠিন হয়ে পড়েছে। তাই তাঁরা এখন ইউটিউবের দিকে অনেক সিরিয়াসভাবে ঝুঁকছেন ও নানাভাবে প্রচারণা চালাচ্ছেন যেন সাবস্ক্রাইবার বাড়ে। ইউটিউবে দেয়া কন্টেন্ট এর মাঝে, শুরুতে বা শেষে দেয়া বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা পাওয়া যায়।
md shah alam
Comments
Post a Comment